নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন। সাময়িকীটি প্রতি বছর ‘১০০ লিডিং গ্লোবাল থিংকার্স’ শীর্ষক এ তালিকা প্রকাশ করে।
জলবায়ু পরবির্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার জন্য শেখ হাসিনা এই ১০০ চিন্তাবিদের তালিকায় সিদ্ধান্ত গ্রহণকারী (ডিসিশন মেকার্স) ক্যাটাগরিতে সেরা ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন । এ বছর শেখ হাসিনার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব।
২০০৯ সালে শুরু হওয়া এই তালিকা ফরেন পলিসির সর্বাধিক পঠিত ফিচারগুলোর মধ্যে থাকে। বিশ্বে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অবদান বিবেচনা করে এ তালিকা তৈরি করে ফরেন পলিসি সাময়িকী। বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক, শিল্পী, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও স্বপ্নদ্রষ্টাদের নাম এতে স্থান পায়।

