ঢাকাWednesday , 2 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে ২টি শহর দখল করেছে আল কায়েদা

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দু’টি শহর দখল করেছে আল কায়েদা। ওই শহর দু’টি হচ্ছে জিঞ্জিবার এবং জার। এর আগে ওই শহরগুলো জঙ্গিদের হাত থেকে পুণরুদ্ধার করেছিল সেনাবাহিনী। কিন্তু পুণরায় সেগুলো আবার দখল করে নিয়েছে জঙ্গিরা। স্থানীয় বাসিন্দা এবং যোদ্ধারা বুধবার এ তথ্য জানিয়েছে।
বাসিন্দারা জানিয়েছেন, জঙ্গিরা আকস্মিক হামলা চালিয়েছিল। স্থানীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ওই জঙ্গিদের। পরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা নিজেদের জয় ঘোষণা করে। তারা দু’টি শহর দখলের কথাও প্রচার করে।
আবিয়ান প্রদেশের জার এবং জিঞ্জিবার শহর দু’টি বন্দর শহর এডেন থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। ২০১১ সালে আল কায়েদা ওই শহরগুলো দখল করেছিল। এর এক বছর পরে দেশটির সেনাবাহিনী জঙ্গিদের হটিয়ে শহরগুলো পুণরুদ্ধার করেছিল। কিন্তু জঙ্গিরা আবারও শহরগুলো পুণরায় দখল করতে সমর্থ হয়েছে।
আবিয়ান প্রদেশের পপুলার কমিটির প্রধান আবদুল্লাতিফ আল সায়িদ জানিয়েছেন, তিনি জঙ্গিদের হামলা প্রত্যাহারের চেষ্টা করেছিলেন। তিনি আল কায়েদার পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদেরকেও জানিয়েছেন, তবে সব কিছুই নিস্ফল হয়েছে।
জিঞ্জিবারের বাসিন্দা ফাদেল মোহাম্মেদ মুবারাক জানিয়েছেন, কোনো সরকারি হস্তক্ষেপ না থাকায় আল কায়েদা সদস্যরা ওই অঞ্চলগুলো দখল করতে পেরেছে।