ঢাকাWednesday , 2 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসার বদলে দিয়েছে মণীষাকে

Link Copied!

monishaবিনোদন ডেস্ক : ‘ক্যানসার আমাকে গড়ে তুলেছে, জীবনকে উপভোগ করার শিক্ষা দিয়েছে’-কথাগুলো ‘দিল সে’ ছবির নায়িকা ও বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার। যিনি ক্যানসার আক্রান্ত হওয়ার পর নতুন জীবন পেয়েছেন। উপভোগ করছেন জীবনের প্রতিটি মুহূর্ত। বছর তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনীষা কৈরালা।
প্রথমে বুঝতে পারেননি তার শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতি রোগ ক্যানসার। তাই সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়। জীবন অনেকটাই থমকে যায়। যখনই যানতে পারলেন তিনি ক্যানসারে আক্রান্ত, তখন থেকেই সবকিছু বদলে ফেলতে শুরু করেন। গত তিনটি বছরে নিজেকে নতুন পরিচয়ে আবিস্কার করেছেন মনীষা। তিনি এখন পুরোপুরি সুস্থ।
তার ভাষায়, ‘ক্যানসার আমাকে জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি করেছিল। যার ফলে পরিবার আর আমি একসূত্রে গেঁথে গিয়েছি। ক্যানসার আমার জীবনকে পুরোদস্তুর বদলে দিয়েছে। এখন আমি জীবনের গুরুত্ব বুঝতে পারি।’
শরীর থেকে ক্যানসার বিদায় নেয়ার পর আবারো চলচ্চিত্রে ফিরেছেন মনীষা। রাম গোপাল ভার্মার ‘ভূত রিটার্নস’ এবং ‘চেহেরে’ ছবিতে দেখা যাবে নতুন মনীষাকে।