বিনোদন ডেস্ক : এবার পরিচালনায় নামছেন ‘হাঙ্গার গেমস’ ও ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্স। তার পরিচালিত প্রথম সিনেমা ‘প্রজেক্ট দেলিরিয়াম।’
২৬ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টা বেশ মজার। আমি সবসময় চাইতাম ডিরেকশন দেব। বিশেষ করে আমার বয়স যখন ষোল তখন ভূতটা মাথায় চেপেছিল। কিন্তু তখন পরিচালনার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি পুরোপুরি প্রস্তুত।’ শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের সময় ঘটা দুর্ঘটনা আড়াই হাজার সেনা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিতর্কিত এই ঘটনাকে কেন্দ্র করেই ছবিটি নির্মিত হবে।

