বিনোদন প্রতিবেদক : জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে হেরে গিয়ে, অনেকটা বিষন্নতায় ভুগছিলেন মোশাররফ করিম। এমন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ান স্ত্রী মৌটুসী। তার পরামর্শেই ফ্যান্টাসির জগতে প্রবেশ করেন মোশাররফ। মাহমুদ দিদারের রচনা ও দেব জ্যেতি ভক্তের পরিচালনায় এমনই এক গল্প নিয়ে এগিয়ে যাবে, স্বল্প বিরতির এক ঘন্টার নাটক ‘অলৌকিক মানুষ’।
নাটকের গল্পে দেখা যাবে, ওয়াহাব সাহেব নেহাত ভদ্রলোক। স্ত্রী আছে, সংসার করেন আর দশটা মানুষের মতোই। এই লোকটার মুখস্ত জীবন, অনেকটা গৎবাঁধা। পৃথিবীর প্রত্যেকটা জায়গা তিনি পরাজিত। তার কর্মস্থলে, সংসারে, ব্যক্তিগত আবেগে। এভাবে চলতে চলতে একটা সময়, স্ত্রীর পরামর্শেই, এক ধরণের ফ্যান্টাসিতে ঢুকে যায় সে। ওয়াহাব সাহেব যা সে হতে চেয়েছিলো, অথবা হতে পারলে ভালো হতো বলে মনে হয়।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯ টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে এক ঘন্টার স্বল্প বিরতির নাটক। যার অংশ হিসেবে প্রচারিত হবে ‘অলৌকিক মানুষ’।

