ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক ও ব্যাংক আল জাজিরার রেমিট্যান্স চুক্তি

Link Copied!

ibblঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ব্যাংক আল জাজিরা, সৌদি আরবের মধ্যে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল সোমবার ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর উপস্থিতিতে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুস সাদেক ভুইয়া ও ব্যাংক আল জাজিরার হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সৈয়দ আহমেদ জিয়াউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে সৌদি প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ প্রেরণ আরও সহজ  হবে।