ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা

Link Copied!

National_Bankঅর্থনৈতিক প্রতিবেদক : বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮৪তম শাখার উদ্বোধন করা হলো মুন্সিগঞ্জে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
সোমবার ন্যাশনাল ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার মো. রাসেল ভুঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন নিলু, আধারা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ রহমত আলী মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলাম শরীফ প্রমুখ।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের এই শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি এলাকার জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহবান জানান এবং বিশেষ করে বৈদেশিক রেমিট্যান্সের ক্ষেত্রে সুবিধা গ্রহণের পরামর্শ দেন।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।