ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারণ করা হলো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের সম্মানী

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : তফসিলি ব্যাংকসমূহের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের সম্মানী নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। মাসে প্রতি মিটিংয়ের জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা করে অনধিক ৫টির সম্মানী বিল প্রদান করা যাবে পরিচালকদের।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা বাস্তাবায়নের নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে পরিচালকদের সম্মানী ও ভ্রমণ খরচ নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির সভায় উপস্থিতির জন্য প্রদেয় সম্মানীর উর্ধ্বসীমা হবে ৮ হাজার টাকা। তবে প্রতি মাসে পরিচালকগণ সর্বোচ্চ ২টি পর্ষদ সভা, ২টি নির্বাহী কমিটি সভা ও ১টি অডিট কমিটি সভায় উপস্থিতির জন্য সম্মানী পাবেন। বিদেশী নাগরিক যদি পরিচালক হন তবে সে সর্বোচ্চ ৪টি সভায় অংশগ্রহণের জন্য এ সুবিধা পাবেন।
উল্লিখিত সভায় অংশগ্রহণার্থে দেশের অভ্যন্তরে ভিন্ন কোন স্থান থেকে সভায় আসা যাওয়ার খরচ সময় পরিচালকগণ সর্বোচ্চ ২দিনের হোটেল বিল পাবেন। তবে বিদেশী নাগরিকের যদি পরিচালক হয় তবে (অনিবাসী বাংলাদেশী কিংবা দ্বৈত নাগরিক নন) তিনি উল্লিখিত প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ তিন দিনের হোটেল বিল ও বিমানে আসা যাওয়ার ভাড়া পাবেন।
তবে সকল পরিচালককে ভ্রমণ খরচ ও হোটেলে অবস্থানের সমর্থনে প্রকৃত খরচের রসিদ (ভ্রমণ টিকেট, হোটেলে অবস্থানের বিল পরিশোধের রশিদ, ভাউচার ইত্যাদি) দাখিল করতে হবে এবং দাকিলকৃত প্রমাণাদি আর্থিক প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হয়েছিল ব্যাংকের পরিচালকদের সম্মানী। তাদেরও প্রতি মিটিংয়ে উপস্থিতির জন্য সম্মানী ধরা হয়েছে ৮ হাজার টাকা।