অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও ইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে বিজনেস কাউন্সিল গঠিত হবে। ইইউ ভুক্ত আট দেশের ২৫ সদস্য ও বাংলাদেশের বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা এর সদস্য হবেন। আগামী ফেব্রুয়ারিতে এই কাউন্সিলের প্রথম বৈঠক হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকেদের কাছে এ তথ্য জানান বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়দুলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
তোফায়েল বলেন, ‘আমাদের অর্থনীতিতে ইইউরোপের দেশসমূহের ভূমিকা বিশাল। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমরা যৌথভাবে একটি বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় ইইউভুক্ত ৮টা দেশের দূতবাস আছে, তাদের ২৫ জন প্রতিনিধি এই কাউন্সিরের সদস্য হবেন। আর আমাদের পক্ষ থেকে এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স, চট্টগ্রাম চেম্বার অব কমার্স, বিজিএমইএ এবং বিকেএমইএ-এর প্রতিনিধিরা কাউন্সিলের সদস্য হবেন।’
আগামী ফেব্রুয়ারিতে কাউন্সিলের প্রথম যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাউন্সিলের কাজ হবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা। বাণিজ্য প্রসারণ ও বিনিয়োগকে আকৃষ্ট করাও এর অন্যতম লক্ষ্য হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘ইইউতে আমরা অস্ত্র ছাড়া সবকিছু রপ্তানি করতে পারি। আমাদের জিএসপি সুবিধা আছে। এদের সঙ্গে আমাদের রপ্তানি ১৭ বিলিয়নের উপরে। মুদ্রার দরপতন না হলে বিনিয়োগ ২০ বিলিয়নের বেশি হতো।’


