পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে জিএসপি সমস্যা সমাধানের জন্য আন্তরিক।’
তিনি বলেন, ‘অনেকের মধ্যে একটি ধারণা আছে, মার্কিন সরকার রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা খর্ব করেছে। কিন্তু সব ব্যাপার রাজনৈতিক না। মার্কিন সরকার একটি আইনের মাধ্যমে এ ধরনের সুবিধা দিয়ে থাকে।’
এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে বৈঠকের পর বার্নিকাট এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী মার্কিন সরকারের প্রতি জিএসপি সুবিধা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, ‘জিএসপি বাতিলের প্রধান শিকার হচ্ছেন গার্মেন্টসের নারী শ্রমিকরা।’

