ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ব্যাংকারদের ৬টার মধ্যে ছুটি দিন

Link Copied!

গভর্নর ড. আতিউর রহমান

গভর্নর ড. আতিউর রহমান

অর্থনৈতিক প্রতিবেদক : দেশে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত নারী ব্যাংকারদের সন্ধ্যা ৬টার মধ্যে ছেড়ে দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ড. আতিউর রহমান।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে ব্যাংকিং মেলা উপলক্ষে ব্যাংকার্স-গ্রাহক মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর কাছ থেকে টাকা নিলে সেই ব্যাংকের বিরুদ্ধে যতটা সম্ভব ব্যবস্থা নেয়া হবে। আবেদনকারীদের কাছ থেকে টাকা না নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি। তারপরও যদি কোনো ব্যাংক আবেদনকারীর কাছ থেকে টাকা নিয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করুন, আমরা যতটুকু সম্ভব ব্যবস্থা নেবো।’
এছাড়া, ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের তদবির না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধাবীরা যাতে আসতে পারে সেজন্য ব্যাংকের নির্বাহীরা খেয়াল করবেন। যাদের মেধা আছে তারাই শুধু ব্যাংকে আসতে পারবেন।’
আতিউর রহমান বলেন, ‘ব্যাংকের বিভিন্ন সেবার জন্য কত টাকা গ্রাহক দেবে তার নির্দিষ্ট লিস্ট থাকবে। গ্রাহক যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয় সেদিকে আপনারা খেয়াল করবেন।’
তিনি গ্রাহকের উদ্দেশ বলেন, ‘আপনারা আজ এখানে ব্যাংকের প্রধানদের বিভিন্ন অভিযোগ-প্রশ্ন করেছেন। শুধু এখানেই নয়, আপনারা মোবাইলে, ইমেইলে, বাংলাদেশ বরাবর সরাসরি অভিযোগ করুন। আপনাদের অভিযোগেরভিত্তিতে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। এভাবে মানবিক ব্যাংকিংয়ের ব্যবস্থা করবো।’
এ মেলা জবাব দেয়ার একটি ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, ‘এ মেলার মাধ্যমে গ্রাহক-ব্যাংকারসদের দূরত্ব কমবে। আপনাদের প্রশ্নে আমরা শিখছি, আপনারাও শিখছেন। এ সুযোগে মাঠের খবর ব্যাংকাররা জানবে। ঘাটতি পূরণ করার চেষ্টা করবে।’
শতভাগ গ্রাহকের সমস্যার সমাধান না করতে পারলেও দেশের প্রেক্ষাপটে ব্যাংকগুলো আগের চেয়ে অনেক মানবিক ব্যাংকে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন।