ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়া জাগিয়েছে মিডল্যান্ডের ‘গিফট চেক’

Link Copied!

midlandbankঅর্থনৈতিক প্রতিবেদক : যেকোনো অনুষ্ঠানে উপহার সামগ্রী দিতে গিয়ে যে কেউই চিন্তায় পড়ে যান। আর এই চিন্তাকে দূর করতেই মিডল্যান্ড ব্যাংক বাজারে চালু করেছে ‘গিফট চেক’। এই গিফট চেক গ্রাহকদের সাড়াও জাগিয়েছে। এখন যেকোনো অনুষ্ঠানে নিশ্চিন্তে উপহার হিসেবে দেয়া যায় মিডল্যান্ডের গিফট চেক।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত রাজধানীর বাংলা একাডেমি মাঠে ব্যাংকিং মেলার ‍তৃতীয় দিন শুক্রবার ব্যাংকটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট খাদেম মাহমুদ সাফিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘২১টি পণ্য নিয়ে গ্রাহক সেবা দিচ্ছে ব্যাংকটি। এর মধ্যে মিডল্যান্ড গিফট চেক একটি জনপ্রিয় পণ্য। যে কেউ আমাদের এই পণ্য কিনে উপহার দিতে পারেন। ৫০০ টাকা, এক হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার গিফট চেক ক্রয় করতে পারেন গ্রাহকরা। এই গিফট চেক ক্রয়ের ৬ মাস পর ব্যাংকে জমা দিলে গ্রাহকদেরকে ৬ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত মুনাফাও দেয় ব্যাংক।’ পণ্যটি চালু হওয়ার পর গ্রাহকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে বলে জানান তিনি।
আইটি উদ্যোক্তাদের জন্য ঋণ
গিফট চেক ছাড়াও আইটি উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা দিতে আইটি উদ্যোগ নামের আরেকটি পণ্য রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এ পণ্যের অধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল ফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট, অফশোর ডেভেলমেন্ট, বিপিও (ডাটা এন্ট্রি ও প্রসেসিং), ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, টেলিমেডিসিন ও টেলিকমিউনিকেশন, আইটি কনসালটিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার রক্ষাণাবেক্ষণ, নেটওয়ার্কিং, আইটি যন্ত্রাংশ তৈরি বিক্রয় ও সরবরাহ, মাল্টি মিডিয়া, গ্রাফিক্স ডিজাইন এবং আধুনিক কম্পিউটার সিস্টেমের সাথে সম্পৃক্ত খাতে ঋণ সুবিধা দেয়া হয়। পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে একজন গ্রাহক ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ খাতে ঋণ সর্বোচ্চ ৫ বছরের মধ্যে পরিশোধযোগ্য।
কৃষিখাতে সহজ শর্তে ঋণ
সহজ শর্তে কৃষিখাতে ঋণ দিচ্ছে ব্যাংকটি। এরমধ্যে আগ্রাধিকার খাত হিসেবে ফসল উৎপাদন, মৎস্য চাষ, গাবাদীপশু ও হাঁস-মুরগি পালন, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি উপকরণ ক্রয়ে কৃষকদের ঋণ প্রদান করছে ব্যাংকটি। সর্বোচ্চ ৫ বছর মেয়াদী সব ঋণের সুদের হার ১১ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে ৯ শতাংশ সুদের এ লোন দেয়া হয়।
অন্য সব পণ্য
এসব পণ্য ছাড়াও ব্যাংকটির সিক্রুড লোন, ক্রেডিট কার্ড, করপোরেট প্যাকেজ, পারসোনাল লোন, হোম লোন, কার লোন, নারী উদ্যোগ পণ্যের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ব্যাংকটি। একই সঙ্গে ব্যাংকটির গ্রিন লোন, সুপার সেভার, কলেজ সেভার, প্রবাসী সেভিং, স্কুল সেভিং পণ্যের মাধ্যমেও সেবা দিচ্ছে।
প্রথম ব্যাংকিং মেলা সম্পর্কে ব্যাংকটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট খাদেম মাহমুদ সাফিউল ইসলাম বলেন, ‘গ্রাহকদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। একইস্থানে সবগুলো ব্যাংকের বুথ থাকার ফলে কার সেবার মান কেমন গ্রাহকরা তা যাচাই-বাছাই করতে পারছে।’