ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেলায় গ্রাহকদের মুখোমুখি হচ্ছেন ব্যাংক প্রধানরা

Link Copied!

BANKঅর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংকিং সেবার বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিতে আজ উদ্যোক্তা ও গ্রাহকদের মুখোমুখি হচ্ছেন ১০টি ব্যাংকের প্রধানরা।
রাজধানীর বাংলা একাডেমিতে পাঁচদিনব্যাপী ব্যাংকিং মেলার চতুর্থ দিনে এ বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলা একাডেমির মিলনায়তনে দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এ প্রশ্নোত্তর পর্ব শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবলায়ের মহাব্যবস্থাপক ও সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন কোন ব্যাংকের প্রধান নির্বাহীরা এতে অংশ নেবেন তা এখনো নিশ্চিত হয়নি বলে জানান তিনি।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আগামীকাল মেলা প্রাঙ্গণে সব ব্যাংকের স্টল পরিদর্শন করবেন বলেও জানান আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘সাধারণত গ্রাহকরা কখনো ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলতে বা ব্যাংকিং সেবার বিষয়ে জানতে পারেন না। সাধারণ গ্রাহকদের কথা বিবেচনা করেই মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রশ্ন করার বিষয়টি সবার জন্য উন্মুক্ত থাকরে। সাধারণ গ্রাহকরা ব্যাংকিং সেবার বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন।’
গ্রাহকরা ব্যাংকিং বিষয়ে কোনো অভিযোগ করতে চাইলে তা পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘গ্রাহকদের জন্য কোনো বিধিনিষেধ থাকবে না। তারা যেকোনো প্রশ্ন বা অভিযোগ করতে পারবে।’
উল্লেখ্য ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লোগান নিয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্যাংকিং মেলা ২০১৫। প্রথমবারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত পাঁচদিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
মেলায় কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ছয়টি আর্থিক প্রতিষ্ঠান ও সাতটি আর্থিক সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
মেলায় আশা দর্শনার্থীদের জন্য মেলায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা, টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাকা তৈরির মেশিন), বিভিন্ন প্রকাশনা, স্মারক মুদ্রা ও নোট ক্রয়, জনসাধারণের জন্য সেবা ও অভিযোগ কেন্দ্র খোলা আছে।