ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ-জ্বালানি খাতে চীনের বড় বিনিয়োগ চায় সরকার

Link Copied!

BANGLADESH-CHINঅর্থনৈতিক প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালন খাতে চীনের বড় বিনিয়োগ চেয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা জিঝিয়াং-বাংলাদেশ বিনিয়োগ এবং বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে বিশ্বে ৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করবে বাংলাদেশ। এই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সঞ্চালনে দরকার বড় বিনিয়োগ। এক্ষেত্রে চায়না ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে।’
তিনি বলেন, ‘আগামী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করতে চাইলে আরও ১০ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে বাংলাদেশে অনেক বেশি বিনিয়োগ দরকার। এখানেও চায়না বন্ধুদের বিনিয়োগ করার অনেক বড় সুযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা চায়নার বন্ধুরা যদি বিনিয়োগ করেন তাহলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে চুক্তির ক্ষেত্রে সার্বিক সহায়তা দেয়া হবে।’
তিনি বলেন, ‘আগামীতে সোলারের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এতে চায়না ইচ্ছে করলে বিনিয়োগ করতে পারে। প্রয়োজনে আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করতেও রাজি আছি।’
‘আমাদের বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য অনেক সরাঞ্জামাদি দরকার হবে। এক্ষেত্রে চায়নার জন্য বড় বাজার হতে পারে বাংলাদেশ’ বলেন প্রতিমন্ত্রী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব, প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম মহিউদ্দিন, ডিরেক্টর শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে চায়না দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্য কাউন্সিলর ওয়াং জিঝিয়াং প্রমুখ।