ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনা বাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

Link Copied!

armyখুলনা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, ‘আমাদের সেনা বাহিনীর সদস্যরা দেশের পাশাপাশি বিদেশেও বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিষ্ঠা ও দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এএসসি ও আরভিঅ্যান্ডএফসি কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা সেনানিবাসে আর্মি সার্ভিস কোর এবং রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোরের অধিনায়ক সম্মেলন ও পঞ্চম পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় সেনা সদস্যসহ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা নবীন সদস্যদের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।
খুলনা সেনানিবাসের শহীদ আনোয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ সম্মেলনে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউর হকসহ সেনা সদরের উর্ধ্বতন কর্মকর্তা এবং এএসসি ও আরভিঅ্যান্ডএফসি কোরের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান অতিথি তারিক আহমেদ সিদ্দিক ও সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উল্লেখ্য, আর্মি সার্ভিস কোর (এএসসি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান ও সম্মানজনক কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর আস্থার প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন।