ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ নভেম্বর নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন

Link Copied!

Nizami-2নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধে দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার পেপার বুক পড়া শেষ হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
আজ বুধবার ৬ষ্ঠ দিনের মতো আদালতে পেপারবুক পড়েন নিজামীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে পেপার বুক পড়া হয়।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক পাঠ করেন আইনজীবী এস এম শাহজাহান। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
আদালতে নিজামীপুত্র ব্যারিস্টার নাজিব মোমেন, মীর কাসেমপুত্র ব্যারিস্টার আরমান বিন কাসেম উপস্থিত ছিলেন।
সকাল ৯টা ১০ মিনিটে আদালতে পেপারবুক পড়া শুরু করেন নিজামীর আইনজীবী। চলে বেলা ১ টা ৫ মিনিট পর্যন্ত। পরে আদালত এ মামলার কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পরয্ন্ত মুলতবি ঘোষণা করেন। সেদিন এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করা হবে বলে জানা গেছে।
চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এরপর ধারাবাহিকভাবে নিজামির মামলার শুনানি আজ ৬ষ্ঠ দিনের মতো করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন।