ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা টু মিলানের ফ্রি টিকেট দিল ওমান এয়ার

Link Copied!

oman-airঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে উদযাপিত ওমানের ৪৫তম জাতীয় দিবসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওমান সালতানাতের ন্যাশনাল এয়ারলাইন ওমান এয়ার। ১৮ নভেম্বর ২০১৫ তে ঢাকার একটি হোটেলে ওমান দূতাবাসের জাঁকজমকপূর্ণ আয়োজনে দিবসটি পালিত হয়।  এ সময় র‌্যাফেল ড্রয়ের বিজয়ীকে পুরস্কার হিসেবে ঢাকা থেকে মিলানে যাওয়ার ফ্রি ওমান এয়ার বিজনেস ক্লাস রিটার্ন এয়ার টিকেট তুলে দেয়া হয়।
আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে ওমান সালতানাত। ওমান এয়ারের অতি সম্প্রতি চালু করা নতুন গন্তব্য ঢাকা এর স্টাফরা এই উৎসবের অংশ নেয়।
অনুষ্ঠানে এয়ারলাইনের কার্যক্রম চলে একটি স্টলে, যেখানে অতিথিদের ওমান এয়ারের সাম্প্রতিক সব বিশেষ অফার ও পুরস্কারজয়ী  পণ্য ও সেবা সম্পর্কে বিস্তৃত তথ্য সরবরাহ করা হয়।
এছাড়াও, ওমানের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবির মাধ্যমে পুরো স্টল সাজানোর চমৎকার উদ্যোগটি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় আকর্ষণীয় উপহার।
উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম এয়ারলাইন ও অতি সম্প্রতি ঢাকা রুটে যাত্রা শুরু করা এয়ারলাইন ওমান এয়ারের স্টলটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। যার বিজয়ীকে পুরস্কার হিসেবে ঢাকা থেকে মিলান-এ যাওয়ার ফ্রি ওমান এয়ার বিজনেস ক্লাস রিটার্ন এয়ার টিকেট প্রদান করা হয়।