ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদন পেয়েছে ইতিহাদ

Link Copied!

attehadঅর্থনৈতিক প্রতিবেদক : এই প্রথমবার গুরুত্বপূর্ণ কেবিন নকশা ও পরিমার্জিন দায়িত্ব গ্রহণের জন্য ইউরোপীয় এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) মাধ্যমে বর্ধিত পার্ট টুয়েন্টি ওয়ান জে ডিজাইন অর্গানাইজেশন (ডিওএ) অনুমোদন পেলো মধ্যপ্রাচ্যের  নেতৃস্থানীয় বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনঃসংস্কার (এমআরও) প্রতিষ্ঠান ইতিহাদ এয়ার ওয়েজ ইঞ্জিনিয়ারিং।
নতুন অনুমোদন ইতিহাদ এয়ারওয়েজ ইঞ্জিনিয়ারিংকে কেবিনের বাহির ও অভ্যন্তরীণ নকশা প্রণয়ন সহ গ্যালারি অথবা অন্যান্য সাজ সরঞ্জাম ও স্থাপনার পাশাপাশি পরিবেশগত ও বৈদ্যুতিক ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের ক্ষমতা দেবে।
ইতিহাদ এয়ারওয়েজের টেকনিক্যাল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেফ উইলকিনসন বলেন ‘পার্ট টুয়েন্টিওয়ান জে ইএএসএ অনুমোদনক্রমে ইতিহাদ এয়ারওয়েজ সহ এর ইকুইটি পার্টনার ও তৃতীয় পক্ষের গ্রাহকদের গুরুত্বপূর্ণ কেবিন পরিবর্তনে ব্যাপক সুযোগ-সুবিধান প্রদান করতে পারায় আমরা ভীষণ আনন্দিত।