ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ দমনে একসঙ্গে বাংলাদেশ-ভারত

Link Copied!

bangladesh-indiaরাজশাহী প্রতিনিধি : চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বুধবার দুপুরে রাজশাহীর সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। এসময় তারা অপরাধ দমনে একযোগে কাজ করার আশ্বাস দেন।
এছাড়া চুয়াডাঙ্গা মাঝদিয়া স্থলবন্দর পুনরায় চালু করা এবং রাজশাহীর সীমান্তে হাট বসানোর সিদ্ধান্তও হয় সম্মেলনে। সীমান্ত-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিবছর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান উভয় দেশের প্রতিনিধিরা।
এ সম্মেলনে ভারতের ৪ জন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যেও বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ৩৭ বিজিবির পরিচালক ৯ বিজিবি সিইও, ৬ বিজিবির পরিচালক।
এছাড়া, ভারতের প্রতিনিধি দলে রয়েছেন-মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল।