ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জলবায়ু পরিবর্তনে চরম হুমকির মুখে বাংলাদেশ’

Link Copied!

Water-Problem-2নিজস্ব প্রতিবেদক : বর্তমানে যে হারে গ্রিন হাউজ গ্যাস নির্গমন হচ্ছে, তাতে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও জলবায়ু পরিবর্তনে চরম হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছে ‘আমার অধিকার’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শিশির শেখ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী। তবে তাদের পাশাপাশি আমাদের দেশও ঝুঁকিতে রয়েছে।’
তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে যে পরিমাণে গ্যাস নির্গমন করা হচ্ছে, তাতে ২০২১ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ৪ দশমিক ৭ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে নয়টি দাবি তুলে ধরেন শিশির শেখ। তিনি জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৩০ নভেম্বর থেকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকাঠামো সনদের ২১তম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা যোগ দান করবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুশাসনের পরিচালক এলিফেন বাড়ৈ, পরিবেশ আন্দোলনকারী মিহির বিশ্বাস, জিয়াউল হক মুক্তা, আমিরুল ইসলাম বাবুল প্রমুখ।