কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারের রহমানিয়া সুপার মার্কেটে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম- অন্তরঙ্গ ইলেক্ট্রনিক্স।
সম্প্রতি শো-রুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (হেড অব মার্সেল সাউথ) শামীম আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হাবীবুর রহমান, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. বশির মোল্লা, ডিস্ট্রিবিউটর মো. হুমায়ুন কবীরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, ‘মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণে-মানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।’
তিনি আশা করেন খুব শীগগিরই মার্সেল ব্র্যান্ড বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।
নতুন এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ।

