ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক  :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে আগামী বছরের ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবর্তনের তারিখ নির্ধারণ, এতে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছরের ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করে দেন।
প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনের নাম নিবন্ধন চলছে।
প্রতিনিধি দলে আরও ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া ও প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।