স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়। যে জয় রংপুর রাইডার্স শিবিরে আত্ববিশ্বাস বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। সোমবার বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হয়েছে রংপুর।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে বরিশাল। জয়ের লক্ষ্যে ব্যাট করছে সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
শুরুতেই উইকেট হারিয়েছে রংপুর। দলীয় ১৯ রানে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। মোহাম্মদ সামির বলে টেইলরের হাতে ক্যাচ তুলে দেন সাত বলে ১৭ রান করা সৌম্য। এর মধ্যে হাঁকিয়েছেন চারটি বাউন্ডারি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ৫.৩ ওভারে এক উইকেটে ৪০ রান। ক্রিজে ব্যাট করছেন সিমন্স ও রংপুর অধিনায়ক সাকিব আল হাসান।

