ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লড়াই করে হারল সিলেট সুপার স্টারস

Link Copied!

sssস্পোর্টস ডেস্ক : বিপিএলে সোমবারের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। তামিম ইকবালের দলের দেয়া ১৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টার্স।
এ ম্যাচে মুশফিকদের শেষ ওভারে প্রয়োজন ছিলো ৯ রান। তখন তামিম ইকবাল বল তুলে দেন মোহাম্মদ আমিরের হাতে। প্রথম বলে সিঙ্গেল নেন মুশফিক। পরের দুটি বল ডট খেলেন অজন্তা মেন্ডিস।
চতুর্থ বলে কোনোরকম করে একটি সিঙ্গেল নিয়ে আবারও স্ট্রাইকে যান মুশফিক। ওভারের পঞ্চম বলে চার মারেন তিনি। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩ রান। কিন্তু মুশফিক মাত্র ১ রান নিতে সক্ষম হন। ফলে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগাং ভাইকিংস।
এদিন সিলেট সুপার স্টার্স ব্যাটে নেমে শুরুতেই ঝড় তোলে। ওপেনার দিলশান মুনাবিরা ইনিংসের দ্বিতীয় ওভারে তিলকারত্নে দিলশানের বলে ছয়টি চার মারেন। ২২ বলে হাফ সেঞ্চুরি করে বিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। শেষমেশ ৩০ বল খেলে ৬৪ রান করে আউট হন তিনি।
এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৫, মমিনুল হক ২, মুশফিকুর রহিম ৫০*, নুরুল হাসান ৩২, নাজমুল হোসেন মিলন ৯, মোহাম্মদ শহীদ ৩, অজন্তা মেন্ডিস রান ১* রান করেন। চিটাগাং ভাইকিংসের পক্ষে শফিউল ইসলাম ৩টি ও সাইদ আজমল  ২টি করে উইকেট নেন।
এদিন ইনিংসের সপ্তম ওভারে শফিউলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী (৫)। আর অষ্টম ওভারে সাইদ আজমলের বলে তুলে মারতে গিয়ে হাতে জীবন মেন্ডিসের ক্যাচে পরিণত হন দিলশান মুনাবিরা। একই ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মমিনুল হক।
এরপর নুরুল হাসানকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে শফিউলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নুরুল হাসান। পরের উইকেটটিও নেন শফিউল ইসলাম। ১৭তম ওভারে নাজমুল হোসেন মিলনকে বোল্ড করেন তিনি। ১৮তম ওভারে রান আউট হয়ে যান মোহাম্মদ শহীদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানে করে চিটাগাং ভাইকিংস। দলীয় অধিনায়ক তামিম ইকবাল ৪৫ বল মোকাবেলা করে ৬৯ রান করেন। আর ইয়াসির আলী করেন ৬৩ রান। ম্যাচ সেরা হয়েছেন শফিউল ইসলাম।