ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তিউনিসিয়া থেকে বাংলাদেশে আইএস’

Link Copied!

issআর্ন্তজাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) তাদের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এ দাবি করেছে ঢাকায় বিদেশি নাগরিকদের হত্যার মাধ্যমে তারা তিউনিসিয়া থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিশাল ভূখণ্ডে কর্তৃত্ব স্থাপনে সক্ষম হয়েছে। বাংলাদেশে নিজেদের অবস্থান তৈরির হুঁশিয়ারি দিয়েছে তারা।
আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বের সমালোচনা করে আইএস নিজেদেরকে আন্তর্জাতিক জিহাদের নেতা হিসেবে দাবি করছে বলে সোমবার ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার খুব দৃঢ়ভাবেই জানিয়েছে, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
আইএস জানিয়েছে, ‘যেখানে দিন ও রাত আছে তারা তাদের ভূখণ্ডের পরিধি ততদূর পর্যন্ত বিস্তৃত করা হবে।’
‘দাবিক’ ম্যাগাজিনে বলা হয়েছে, ‘আইএস আছে। আইএস থাকবে। সিরিয়া থেকে ইরাক, মধ্য এশিয়া থেকে ককেসাস, তিউনিশিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত আইএসের বিস্তার ঘটেছে। যদিও বাংলাদেশে বর্তমানে মুশরিক সরকার ক্ষমতায় রয়েছে। তবে তারা তাদের খিলাফত ততদূর পর্যন্ত নিয়ে যাবে যেখানে দিন ও রাত আছে।’
আইএস তাদের নিজস্ব ম্যাগাজিনে দাবি করেছে, সারা বিশ্বের জিহাদিরা এক খলিফার নেতৃত্বে কাজ করছে। সে ধারাবাহিকতায় বাংলাদেশেও আইএস মনোনীত একজন আঞ্চলিক নেতার নেতৃত্বে জিহাদিরা সংগঠিত হচ্ছে এবং দ্রুতই হামলা শুরু করবে বলে হুশিয়ারি দিয়েছে আইএস।