ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়াতে রুশ হামলায় ৯৭ শিশুসহ ৪০০ জন নিহত

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়াতে গত সেপ্টেম্বর মাস থেকে চলে আসা রুশ বিমান হামলায় ৯৭ জন শিশুসহ চারশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবসারভেটোরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছেন, গত সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত রুশ বিমান হামলায় মৃতের সংখ্যা ৪০৩ জন, এর মধ্যে ৯৭ জন শিশু।
অন্যদিকে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন দ্যা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছেন, এই হামলায় ১২৬ জন শিশুসহ কমপক্ষে ৫২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এসওএইচআর জানিয়েছে আজ রবিবার রাজধানী দামাস্কাসের পাশে দুমাতে সিরিয়ান সরকারী বিমান হামলায় ৩ শিশুসহ ৭ জন। গত শনিবার আরও ৭ জন মারা গেছেন এলেপ্পোতে। গত শুক্রবারে আইএসকে লক্ষ্য করে কাপাসিয়ান সাগর থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেন রুশ বাহিনী।
রুশ এবং সিরিয়ান কর্তা ব্যাক্তিরা জানিয়েছেন, রুশ জঙ্গি বিমান হামলা শুরু করার পরে সিরিয়ার দিয়ার-আজ-জোর প্রদেশে প্রায় ৫০টি আইএস ঘাঁটিতে হামলা করেছে।
এসওএইচআর বলেছে,  গত অক্টোবর থেকে সিরিয়ার খামার, গ্রাম এবং শহর লক্ষ্য করে প্রায় ৪২ হাজার ২৩৪ টি বিমান হামলা করা হয়েছে এবং সেগুলোর নিরীক্ষণ তারা করেছেন। তাতে প্রায় ২২ হাজার ৩৭০ ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে দেশটিতে এবং ১ হাজার ৪৩৬ জন শিশুসহ সবমিলিয়ে ৬ হাজার ৮৮৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরো প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছেন।
যদিও জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ার সংঘর্ষে এযাবৎ কমপক্ষে ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং সিরিয়ার অর্ধেক জনগণ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।