ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে ভক্তদের জন্য সালমানের উপহার!

Link Copied!

salman-khanবিনোদন ডেস্ক : সুপারস্টার অভিনেতা সালমান খানের অভিনয় জীবনের ক্যারিয়ারে সবচেয়ে অর্জন আর স্মৃতিময় বছর ২০১৫ সাল! কারণ এই বছরেই মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ দুই ছবি। এরমধ্যে একটি ‘বজরঙ্গি ভাইজান’ এবং অন্যটি সদ্য মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’। কিন্তু এখানেই থেমে যাওয়ার পাত্র নন তিনি, এবার ঘোষণা দিলেন নিজের পঞ্চাশতম বছর উদযাপনে ভক্তদের জন্য আরো মস্ত উপহার নিয়ে আসছেন তিনি!
জানা গেছে, চলতি বছর জুলাইয়ে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বলিউডের ইতিহাসে সবচেয়ে বাণিজ্যিক ছবিগুলোর একটি ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি যেমন আয় করেছে, তেমনি ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী দারুণ প্রশংসিতও হয়েছেন সালমান খান। যা তার ক্যারিয়ারে ইতিপূর্বে ঘটেনি। অন্যদিকে চলতি মাসে দিওয়ালিতে মুক্তি পেয়েছে সুরজ বারজাত্যের সাথে দীর্ঘ ১৬ বছর পর একাট্টা হওয়া সালমান-সোনমের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। মুক্তির সাত দিনেই ছবিটি আয় করেছে প্রায় আড়াইশো কোটি রুপি। সব মিলিয়ে পুরো স্বস্তিতে আছেন সালমান। আর এবার নিজের পঞ্চাশতম জন্মদিন উদযাপনে নাকি আরো একটি বড়সর খবর জানাবেন সালমান!
আসছে ডিসেম্বরে রাখডাক করেই নিজের পঞ্চাশতম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান এমন গুঞ্জন শোনা গেলেও সালমান বলছেন ভিন্ন কথা! তার তরফ থেকে বলা হচ্ছে ভক্তদের জন্য ‘সুলতান’-ই হচ্ছে সালমানের তরফ থেকে সবচেয়ে বড় উপহার। সালমানের হাফ সেঞ্চুরিতে এরচেয়ে বড় উপহার তার ভক্তদের জন্য আর কিছুই হতে পারে না বলেও জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।
এরইমধ্যে সালমান ‘সুলতান’-এর জন্য পুরোপুরি প্রস্তুত। ছবিতে ‘কুস্তিগীর’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিটিও আমির খানের ‘দঙ্গল’-এর মত হরিয়ানার এক সাহসী কুস্তিগীরকে নিয়ে। সালমান এই ছবিতে অভিনয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। প্রায় দুইমাস নিয়েছেন ‘কুস্তি’ শিখার প্রশিক্ষণ।
উল্লেখ্য, আলী আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ২০১৬ সালে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা। ঠিক সেসময়ই বক্স অফিসে দখল নিতে লড়াই করবে বলিউড বাদশাহ শাহরুখ অভিনীত ছবি ‘রইস’!