ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কনার নতুন মিশন

Link Copied!

konaবিনোদন ডেস্ক : এবার নতুন মিশনে নেমেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা। প্লেব্যাক ও জিঙ্গেল নিয়ে ব্যস্ততার পাশাপাশি নতুন অ্যালবামে হাত দিয়েছেন তিনি। তবে অ্যালবামের নাম এখনো নির্ধারণ করেননি। অ্যালবামটি একটু ভিন্নভাবে শ্রোতাদের কাছে পৌঁছাতে চান কনা।
জানালেন, প্রায় ছয়টির মতো গানের কাজ শেষ হয়েছে। এ গানগুলো সুর-সঙ্গীত করছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, মুন ও কলকাতার আকাশ সেন। ভেবেছিলাম পূর্নাঙ্গ অ্যালবাম আকারেই গানগুলো প্রকাশ করবো। কিন্তু এখন ভাবছি একটি একটি করে গানগুলো ছাড়বো।’
এছাড়া নতুন দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনার কথাও জানালেন তিনি। বরাবরের মতোই মিউজিক ভিডিওতে মডেল হিসেবেই দেখা যাবে তাকে।
উল্লেখ্য, এর আগে ‘জ্যামিতিক ভালবাসা’, ‘ফুয়াদ ফিচারিং কণা’ এবং ‘সিম্পলি কণা’ শিরোনামে তিনটি অ্যালবাম প্রকাশ হয়েছে তার।