bangladeshস্পোর্টস ডেস্ক : মিরপুরে খেলা মানেই দর্শকদের উপচেপড়া ভিড়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বিপিএলের প্রথম ম্যাচে সেভাবে দর্শক মাঠে আসেনি।
রবিবার বেলা দুইটায় রংপুর-চিটাগাংয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে উদ্বোধনী ম্যাচ।
আয়োজকরা বলছেন, গতকাল দুইজন যুদ্ধাপরাধীর ফাঁসি হওয়ায় এবং সোমবার হরতাল থাকায় মাঠে তার প্রভাব পড়েছে। দুই একদিন গেলে ঠিকই আগের মতো দর্শক আসবে।
খেলা শুরুর আগে শুধুমাত্র ১নং গেট ছাড়া অন্যকোনো গেটেই দর্শক উপস্থিতি চোখে পড়েনি। উত্তর দিকে জনা কয়েক লোককে টিকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখায় যায়। এখনো কেন মাঠে যাননি জানতে চাইলে তারা বলেন, ‘আরেকটু পরে অর্থাৎ বিকেল হলে মাঠে ঢুকব।’

