ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেন নন-এমপিও শিক্ষকরা

Link Copied!

teacherনিজস্ব প্রতিবেদক : টানা ২৮ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমপিওভুক্তির আশ্বাস পেয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর এ আশ্বাসের কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
এসময় আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, আগামী অর্থবছরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের এ তথ্য জানাতে এসেছি।’
শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ঘরে ফিরে যান। অনেক দিন হলো আপনারা স্ত্রী, সন্তানদের মুখ দেখতে পারেন না।’
এসময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। প্রধানমন্ত্রী যেন আমাদের অবস্থার কথা বিবেচনা করে দ্রুত আমাদের এমপিওভুক্তি করেন।’
এর আগে পূবঘোষিত কর্মসূচি অনুয়ায়ী রোববার সকাল ১০টা থেকে আন্দোলনরত কয়েক হাজার  শিক্ষক-কর্মচারী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। অবস্থানকালে তাদের সমাবেশ পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু।