ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবাদ মোকাবেলায় পুতিন-ওঁলাদে বৈঠক

Link Copied!

Oladআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ মোকাবেলা ও সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্যে সোমবার প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে বসছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে  করবেন। ওলাঁদের কার্যালয়ের কর্মকর্তারা শনিবার একথা জানান।
এই বৈঠকের মাধ্যমে ফ্রাঁসোয়া ওলাঁদের সপ্তাহব্যাপী ব্যস্ত কূটনৈতিক বিনিময়ের সূচনা হবে। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠক করবেন।
প্যারিসে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত এবং এ ঘটনায় ইউরোপীয় গোয়েন্দা কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তায় ঘাটতি প্রকাশ পাবার পরই এসব বৈঠকে যোগ দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট।
এ হামলার পর  ফ্রান্স ও রাশিয়া সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করার তোড়জোর শুরু  করেছে। এছাড়া দুদেশ এই সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্যারিস হামলা এবং মিশরে যাত্রীবাহী রুশ বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে। ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের ২২৪ আরোহীর সবাই নিহত হয়েছিল।