ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি ছবিতেও অভিনয় করতে চান রনবীর!

Link Copied!

ronobirবিনোদন ডেস্ক : ভালো চিত্রনাট্য আর গুণগত মানসম্পন্ন কোনো প্রজেক্টে অভিনয়ের প্রস্তাব পেলে অবশ্যই পাকিস্তানি ছবিতেও অভিনয় করবেন বলে মন্তব্য করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর।
সম্প্রতি মুক্তির প্রতীক্ষায় থাকা আসন্ন ছবি ‘তামাশা’র প্রমোশন নিয়ে পাকিস্তানের পরিবেশকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় পাকিস্তানি ছবিতে কাজ করার প্রসঙ্গে এ কথা বলেন রনবীর কাপুর।
জানা গেছে, মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর আসন্ন ছবি ‘তামাশা’র প্রচার প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত আছেন রনবীর কাপুর ও দীপিকা পাডুকোন। ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানেও বিশাল বাজার তৈরি করেছে বলিউডি ছবি। আর সেই সুযোগটিই নিতে চাইছেন তামাশা টিম। তাই ভারতের সাথে সাথে ছবিটি একযুগে পাকিস্তানেও মুক্তি পেতে যাচ্ছে। ২১ নভেম্বর পাকিস্তানি পরিবেশকদের সাথে ‘তামাশা’ নিয়ে কথা বলার এক পর্যায়ে পাকিস্তানি ছবি নিয়ে জানতে চাইলে রনবীর বলেন, আমি অভিনয় করার আগে চিত্রনাট্য আর ছবির মানটা দেখি, এসব মিলে গেলে আমি কথা দিচ্ছি পাকিস্তানের ছবিতে অভিনয় করতে আমার কোনো সমস্যাই নেই।
এসময় করাচিতে ‘তামাশা’ প্রিমিয়ারের সময় উপস্থিত থাকারও প্রতিশ্রুত দেন রনবীর কাপুর।
ভারত-পাকিস্তান ছবি নিয়ে কোনো প্রতিযোগীতাও নেই বলে মন্তব্য করেন রনবীর। বরং একে অন্যের সাথে প্রতিযোগিতায় না গিয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। ইমতিয়াজ আলীর পরিচালনায় রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ নভেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।