ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মাতাতে এসেছেন অনুপম

Link Copied!

onupomবিনোদন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানের ঢাকার দর্শকদের মুগ্ধ করে ফিরে গেলেন ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশান। আর তিনি যেতে না যেতেই ফের ঢাকা মাতাতে আসছেন আরেক ভারতীয় শিল্পী অনুপম রায়।আজ (২২ নভেম্বর) ঢাকায় এসেছেন তিনি।
জানা গেছে, ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টে গাইতে আজ ২২ নভেম্বর সকাল দশটায় শাহজালাল এয়ারপোর্টে পৌঁছেন অনুপম রায়। এদিনই দুপুর একটায় প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এরপর আগামীকাল ২৩ নভেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে কনসার্টে অংশ নিবেন তিনি।  কনসার্টটির আয়োজন করেছে অন্তর শোবিজ।
কনসার্টে অনুপম ছাড়াও বাংলাদেশী শিল্পীদের মধ্যে ন্যানসি ও পারভেজও গান পরিবেশন করবেন। কনসার্টের টিকিট বিক্রি চলছে। টিকিটের মূল্য দুই হাজার টাকা।
উল্লেখ্য, মাসখানেক আগে গত ২৯ আগস্ট চট্টগ্রামে গাইতে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়।