ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্ল্যাক’ এর গান নিয়ে ইউটিউবে হৃদয়-মোনালি

Link Copied!

hridoy-monaliবিনোদন ডেস্ক : শনিবার ইউটিউবে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক’ ছবির নতুন একটি গান। ‘কোনো এক নীলচে পরীর সঙ্গে যাবো সমুদ্দুর’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো কলকাতার সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।
‘কোনো এক নীলচে পরীর সঙ্গে যাবো সমুদ্দুর/ঢেউ মেঘ ভাসবে উজানে/ডানা মেঘ আলতো ছুঁয়ে মাখবো গায়ে যে রোদ্দুর/দিক ভুলে উড়বো ‍দুজনে…’ হৃদয় খানের গাওয়া গানটিতে তার সঙ্গী হয়েছেন ভারতীয় শিল্পী মোনালি ঠাকুর। রাজা চন্দের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজপুত। হৃদয় খান সাধারণত নিজের সুর ও সঙ্গীতায়োজনে গান গেয়ে থাকেন। কিন্তু নতুন এ গানটিতে তেমন ঘটেনি। সম্প্রতি হৃদয় খান নিজের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন। অন্যদিকে মোনালি কণ্ঠ দিয়েছেন কলকাতার একটি স্টুডিওতে।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক সোহম। কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় ছবিটি নির্মিত হলেও, ছবিটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠায়, বাংলাদেশের তথ্যমন্ত্রণালয় তা তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।