ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা থেকে জার্মান ভাষা শেখার ফ্রি অ্যাপ

Link Copied!

bangla-garmaniতথ্যপ্রযুক্তি ডেস্ক : জার্মানির সঙ্গে নানান কারণে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ ভালো। পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য আর প্রযুক্তিগত কারণে বাংলাদেশের অনেকেই এখন জার্মানিমুখী। কিন্তু জার্মানিতে যেতে চাইলে, সেখানে থাকতে চাইলে সবচেয়ে বেশি যে বিষয়টির দরকার তা হলো জার্মান ভাষা ভালো ভাবে জানা।
আর মাতৃভাষা বাংলা থেকে জার্মান শেখার জন্য ডিগবাজার লিমিটেড নিয়ে এসেছে ফ্রি মোবাইল অ্যাপ। আপনার প্রিয় অ্যানড্রয়েড কিংবা আইফোনে বিনামূল্যেই পাবেন এই অ্যাপটি।
নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেডের ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন এ প্রসঙ্গে বলেন,এই অ্যাপটিতে ডিকশনারিসহ অনেক ফিচার যুক্ত হয়েছে। রয়েছে উচ্চারণসহ হাজার হাজার শব্দার্থ। গুরুত্বপূর্ণ ভার্ব এবং বাংলায় সেগুলোর অর্থ। এ ছাড়াও আছে বাংলা উচ্চারণসহ জার্মান বর্ণমালা, সংখ্যা গণনা, প্রশ্নবোধক শব্দের ভাণ্ডার, আর্টিকেল, গুরুত্বপূর্ণ পেশার তালিকাসহ ২৬টি অডিও। অডিওগুলোর সঙ্গে আছে বাংলা টেক্সট।
তা হলে আর দেরি কেন! এখনই ডাউনলোড করে নিন বাংলা-জার্মান মোবাইল অ্যাপটি। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরের লিঙ্ক হলো :
https://play.google.com/store/apps/details?id=digbazar.com.bangla.deutsch
আর অ্যাপস্টোরে পাবেন এই লিঙ্কে :
http://www.apple.com/itunes/download/?id=1053820340