ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাফর পানাহি’র ছবি ‘সাদা বেলুন’

Link Copied!

sada-belunবিনোদন ডেস্ক : বিশ্ব দাঁপিয়ে বেড়াচ্ছে আজ ইরানি চলচ্চিত্র। ধর্মীয় বিধি নিষেধ আর রাষ্ট্রীয় খড়গ উপেক্ষা করে যে ক’জন ইরানি নির্মাতা পাল্টে দিলেন ইরানি চলচ্চিত্রের ইতিহাস, তাদের মধ্যে অন্যতম একজন গণ্য করা হয় মেধাবী নির্মাতা জাফর পানাহিকে। শুধুমাত্র নির্মাণের জন্য তাকে রাষ্ট্রীয় খড়গ পোহাতে হয়েছে বিস্তর। ইরানি সিনেমায় ‘নবতরঙ্গ’ বলতে যা বোঝায় তারমধ্যে সবচেয়ে অগ্রসর ব্যক্তিত্ব জাফর পানাহি। ইরানের আরেক মেধাবী নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির সহকারি হিসেবে কাজ শুরু করেন তিনি। একে একে নির্মাণ করেন দ্য মিরর, দ্য সার্কল, ক্রিমসন গোল্ড, অফ সাইড, এবং সর্বশেষ তার নির্মিত সিনেমার নাম ‘টেক্সি’। তবে তার প্রথম চলচ্চিত্রের নাম ‘দ্য হোয়াইট বেলুন’।