ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুপারওম্যান’ হবেন প্রিয়াঙ্কা চোপড়া!

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : এক পেহলি লীলায় সানি লিওনের পর এবার প্রথমবারের মত ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাবে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানা যায়, ফোর্স নির্মাতা অভিনয় দেও’র-এর পরের ছবিতে ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাবে সেক্সি লেডি খ্যাত প্রিয়াঙ্কাকে! তবে এ বছরেই শ্যুটিং করছেন না। কারণ নির্মাতা অভিনয়ের হাতে এখন ‘২৪’-এর সেকেন্ড সিজন। এছাড়া বর্তমানে তিনি ‘ফোর্স ২’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। হাঙ্গেরিতে এরইমধ্যে করেছেন অর্ধেকের মত শ্যুটিং। ছবিতে এবার নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন সোনাক্ষী সিনহা।
তবে হাতের কাজ গুছিয়ে নিয়েই অভিনয় তার নতুন ছবি নিয়ে কাজে নেমে যাবেন। তাছাড়া বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রিয়াঙ্কাও। কারণ আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পাবে তার অভিনীত আলোচিত ‘বাজিরাও মস্তানি’।
উল্লেখ্য, বলিউডের ছবিতে সঞ্জয় লীলা বানসালি মানেই ছবি হিট। সেই দেবদাস থেকে শুরু করে তার সর্বশেষ পরিচালিত ছবি ‘রাম লীলা’ পর্যন্ত সবক’টি ছবিই দারুণ সাড়া জাগিয়েছে পুরো ভারত বর্ষে। অনেকেই মনে করছেন সঞ্জয় লীলার অতীত কর্মের জন্যই তিনি তার আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’ ছবিটিতেও সেই সাক্ষরই রাখবেন। এরইমধ্যে টিজার, ট্রেলার, পোসটার আর ছবির একাধিক গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর পরই রেকর্ড পরিমাণ দেখা ও শোনা হয়ে গেছে। ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে সেগুলো। ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন ‘রাম লীলা’ খ্যাত অভিনেতা রনবীর সিং, বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি দেয়ার কথা। ঠিক একই দিনে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’।