ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্জুর কাদেরকে বাফুফের শোকজ

Link Copied!

monjur-kaderস্পোর্টস ডেস্ক : শনিবার সকাল থেকেই ফুটবল পাড়ায় চাপা উৎকণ্ঠা। কী হতে চলেছে। কী শাস্তি অপেক্ষা করছে শেখ জামাল ক্লাব সভাপতি মন্জুর কাদেরের জন্য। সবার চোখ বাফুফের জরুরি বৈঠকের দিকে। তবে তার আগে বাফুফে প্রাঙ্গণে এক চক্কর মিছিল হয়ে গেল। যেখানে বিভিন্ন সময়ে বাফুফের বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দেয়ার হোতা মন্জুর কাদের বিরুদ্ধে জোর শাস্তিই দাবি করা হলো। তবে বাফুফের জরুরী বৈঠকের পর যা জানা গেল, তা পর্বতের মুসিক প্রসবের মতোই। শোকজ করা হয়েছে মন্জুর কাদেরকে। ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে বাফুফের পক্ষ থেকে। একই অভিযোগে শোকজ করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াইকেও। চিত্র স্পষ্ট, ধীরে চলো নীতিতেই আগাচ্ছে বাফুফে।
আলোচনায় ছিলেন মন্জুর কাদের। তবে তার সঙ্গে লোকমান হোসেন ভূঁইয়ার নাম দেখে অনেকেই বিস্মিত। তবে তার বিরুদ্ধে অভিযোগ মন্জুর কাদের মতোই। বিভিন্ন সময়ে বাফুফের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তিনিও।
কিছুদিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল টুর্নামেন্টে অংশ না নেয়ার হতাশায় বাফুফেকে বেশ রূঢ় ভাষায় আক্রমণ করেন শেখ জামাল সভাপতি মন্জুর কাদের। যেখানে তিনি বলেন, ‘বাফুফে মেরুদণ্ডহীন সংগঠন। এখানে নিয়মের কোন বালাই নেই। কর্মকর্তারা কাজের চেয়ে বিদেশ ভ্রমণেই ব্যস্ত থাকে বেশী….ইত্যাদি।’
এমন ঘটনার পর বাফুফে নিশ্চুপ ছিল। তবে তাদের টনক নড়ে ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে। ম্যাচের একদিন আগে জাতীয় দলের ক্যাম্প থেকে এক প্রকার জোর করেই ১০জন খেলোয়াড়কে নিজ ক্লাবে নিয়ে যান মন্জুর কাদের। লক্ষ্য, মামুনুলদের সঙ্গে লাঞ্চ করা। উল্লেখ্য, ঐ ১০ খেলোয়াড় ক্লাব পর্যায়ে খেলে থাকেন শেখ জামালের হয়েই। তবে প্রশ্ন ওঠে, খেলোয়াড়দের তিনি নিয়েছেন ঠিক আছে, কিন্তু বিষয়টি বাফুফের কেউ জানে না। যা চরম নিয়ম বিরোধী। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মন্জুর কাদের বনাম বাফুফের পারস্পরিক সম্পর্ক।
শনিবার দুপুরে জরুরি বৈঠকের পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শিদী লিখিত বক্তব্য পাঠ করেন। যার সারমর্ম হলো, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মন্জুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বিভিন্ন সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অসত্য, অসংলগ্ন, ভিত্তিহীন বক্তব্য রেখেছেন। যা নিয়ম বিরোধী ও ক্ষমার অযোগ্য। আর সে কারণেই দুজনের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে। শোকজের জবাব তারা কি দেন, তার উপর নির্ভর করে বাফুফের বাইলজ অনুসারে পদক্ষেপ নেবে ডিসিপ্লিনারি কমিটি।
তবে লিখিত বক্তবে মন্জুর কাদের প্রসঙ্গে একটু বিশেষ জোরই দেয়া হয়েছে। যেখানে উঠে এসেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে মামুনুলদের জোর করে ক্লাবে নিয়ে যাওয়া বিষয়টি। এ প্রসঙ্গে বলা হয়, অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন মন্জুর কাদের যা করেছেন, তা নিয়মবহির্ভূত। এটা তিনি কোনক্রমেই করতে পারেন না।
লোকমান হোসেন ভূঁইয়া কী এমন বিরুপ বক্তব্য দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে সালাম মুর্শিদী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) নিউজেই আমরা দেখেছি। ভেঙ্গে বলার কিছু নেই’। উল্লেখ্য, বিভিন্ন টক শোতে বাফুফের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে। শোকজের জবাব দেয়ার শেষ সময় আগামী সোমবার দুপুর পর্যন্ত। দেখা যাক ঠিকঠাক মতো শোকজের জবাব তারা দেয় কি না। এরপর বাফুফে কী পদক্ষেপ গ্রহণ করে, তাই যেন দেখার বিষয়।