ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ

Link Copied!

nitishআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংযুক্ত জনতা দল নেতা নীতিশ কুমার। এ নিয়ে পঞ্চমবারের জন্য তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।
শুক্রবার স্থানীয় সময় বেলা দুইটায় রাজ্যের রাজধানী পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার। মহাজোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে ওই শপথ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব ও তাঁর পুত্র উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব উপস্থিত ছিলেন না।
শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রতিনিধি হিসাবে পটনায় পাঠিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও রাজীব প্রতাপ রুডিকে। বিহারে মহাজোটের অন্যতম শরিক দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। কংগ্রেসের নির্বাচিত ২৭ জন সংসদ সদস্যের মধ্যে নীতিশের মন্ত্রিসভায় অন্তত চার জনের ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তাঁর পিতা ফারুক আবদুল্লা এবং তামিলনাড়–র সাবেক মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম করুণানিধির কনিষ্ঠ পুত্র স্ট্যালিন।