ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

Link Copied!

bimanআর্ন্তজাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর বোর্ডে থাকা সাত আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, ফক্স গ্লাসিয়ারের দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
দক্ষিণ দ্বীপের উপকূলে অবস্থিত গ্লাসিয়ার এলাকায় প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে যান।
দ্য নিউজিল্যান্ড হেরাল্ড ওয়েব সাইটের একটি রিপোর্টে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘স্কুইরেল’ নামের একটি ইউরোকপ্টার। এটি স্থানীয় আলপিন অ্যাডভেঞ্চার নামের একটি ফার্ম পরিচালনা করত।
এর আগে ২০১০ সালে ৯ জন যাত্রী নিয়ে ফক্স গ্লাসিয়ারের উদ্দেশ্যে যাত্রাকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। এটি উড্ডয়ণের কিছু পরেই বিধ্বস্ত হয়েছিল।