ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় রুশ বিমান হামলায় শত শত জঙ্গি নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত দেড় মাসের বেশি সময় ধরে চলা রুশ বিমান হামলায় ১৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের দুই তৃতীয়াংশই ইসলামিক যোদ্ধা। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ জানিয়েছে, রুশ বিমান হামলায় এ পর্যন্ত ১৩৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮১ জন ইসলামিক স্টেট এবং ৫৪৭ জন আল কায়দার সঙ্গে সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের সদস্য। এছাড়া ওই বিমান হামলায় ৪০৩ বেসামরিক নাগরিকও রয়েছেন যাদের ৯৭ জনই শিশু।
তবে অবজারভেটরি গত ২৯ অক্টোবর রুশ বিমান হামলায় নিহতের যে সংখ্যা উল্লেখ করেছিল তার থেকে এবার প্রকাশিত সংখ্যাটি দ্বিগুণেরও  বেশি। তখন তারা নিহতদের সংখ্যা প্রায় ৬শ বলে উল্লেখ করেছিল। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো কারণ অবশ্য তারা জানায়নি।