ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে কয়লাখনিতে আগুন, নিহত ২১

Link Copied!

China-coal-mineআন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে কয়লাখনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন। শনিবার সে দেশের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রদেশের জিঝি শহরের সরকার পরিচালিত ওই খনিতে আগুন লাগে। এ সময় খনিতে ৩৮ শ্রমিক কাজ করছিল। আগুন লাগার পর এদের ১৬ জন খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু সেখানে আটকা পড়েন আরো ২২ খনি শ্রমিক। উদ্ধারকর্মীরা পরে ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তারা এখনো বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।