ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ফ্যান’-এর শ্যুটিংয়ে আবেগাপ্লুত শাহরুখ

Link Copied!

sharukh-khanবিনোদন ডেস্ক :  গত বছরে মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, তবে গত বছরের মত আর এক ছবি নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নন শাহরুখ। তাই চলতি বছরে তিনি কাজ শুরু করেছেন বেশ কয়েকটি ছবিতে। আসন্ন ছবি ‘দিলওয়ালে’র প্রমোশন নিয়ে যখন পুরোদস্তুর ব্যস্ত আছেন শাহরুখ, আর সেই সময় তিনি শুরু করলেন তার পরবর্তী ছবি ‘ফ্যান’-এর শ্যুটিং। আর এই ছবির শ্যুটিং করতে গিয়ে শাহরুখ কিছুটা ইমোশনাল হয়ে গেলেন।
আসন্ন ছবি ‘দিলওয়ালে’র শ্যুটিং শেষে সম্প্রতি আসন্ন ছবি ‘ফ্যান’-এর শ্যুটিংয়ে নেমেছেন শাহরুখ। সম্প্রতি শ্যুটিং করতে বাদশাহ গিয়েছিলেন নিজের জন্ম শহর দিল্লীতে। আর ফ্যান ছবির শ্যুটিংয়ে গিয়েই দারুণ আবেগাপ্লুত হয়ে গেছেন তিনি। ‘ফ্যান’-এর শ্যুটিংয়ে তিনি এতটাই মজেছেন যে, তিনি মন থেকেই নাকি প্রত্যাশা করেন না যে ছবির শ্যুটিং শেষ হউক।
ভক্ত-অনুরাগীদের সমর্থন ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্টার হয়ে উঠতে পারেনি, ভক্তরাই একজন সাধারণ মানুষকে তারকা বানিয়ে দেন। সেইসব ভক্ত আর এক তারকার গল্প নিয়ে শিগগিরই বলিউডে আসছে শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। ফার্স্টলুক ও টিজার প্রকাশের পর সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘ফ্যান’ ছবির প্রথম পোস্টার। যেখানে শাহরুখ ভক্ত এক পাগল ‘ফ্যান’কে দেখা গেছে। মনিশ শর্মা নির্মিত আসন্ন ‘ফ্যান’ ছবিতে ওই ভক্তের নাম গৌরব, আর গৌরব চরিত্রেও অভিনয় করবেন শাহরুখ খান নিজেই।
‘ফ্যান’-এর শ্যুটিং অভিজ্ঞতা নিয়ে শাহরুখ বলেন, কিছু ছবি আছে যা কখনোই শ্যুটিং শেষ করতে ইচ্ছে করে না। ফ্যান তেমনি একটি আবেজড়িত ছবি।
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে। এরপর থেকে চলতি বছরেও তার আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে বর্তমানে তিনি ব্যস্ত আছেন রোহিত শেঠির আলোচিত ছবি ‘দিলওয়ালি’। যে ছবিতে তার বিপরীতে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয় করতে চলেছেন এক সময়ের বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল। মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দিলওয়ালে’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ডিসেম্বরের ১৮ তারিখ। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘রইস’ নামের একটি অভিনয় করছেন।