ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুবির ৫ম সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন ১৪ জন

Link Copied!

studentখুলনা প্রতিনিধি : আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পঞ্চম সমাবর্তনের প্রস্তুতি শেষ। এবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ১৪ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
খুবি সূত্রে জানা যায়, ২০১১ থেকে ২০১৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত যেসব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এমন প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীকে সমাবর্তনে অভিজ্ঞানপত্র প্রাপ্ত হবেন। তবে তাদের মধ্যে আড়াই হাজার গ্রাজুয়েট উপস্থিত থেকে রাষ্ট্রপতির কাছ থেকে সনদপত্র গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ১৫ জনকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি (পিজিডিআইটি) ও মো. হাসানুজ্জামানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।
যাদের স্বর্ণপদক দেয়া হবে তারা হলেন- বিজ্ঞান প্রকৌশল ও প্রযু্ক্তিবিদ্যা স্কুলের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২০০৯-১০ শিক্ষাবর্ষের উজ্জ্বল বিশ্বাস, গণিত ডিসিপ্লিনের ২০১০-১১ শিক্ষাবর্ষের রীনা পারভীন, গণিত ডিসিপ্লিনের ২০১১-১২ শিক্ষাবর্ষের আফরোজা পারভীন, পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মো. ইমরান হোসেন।
জীব বিজ্ঞান স্কুলের ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ২০০৯-১০ শিক্ষাবর্ষের জয়ন্ত বীর, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের ২০১০-১১ ডিসিপ্লিনের শেখ মোজাম্মেল হোসেন, ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ২০১১-১২ ডিসিপ্লিনের শারমীন আক্তার, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের জয়দেব গোমস্তা।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২০১০-১১ শিক্ষাবর্ষের মো. রুবেল হাসান বাপ্পী, ২০১১-১২ ডিসিপ্লিনের জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোহাইমিনুল ইসলাম।
সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের ২০১১-১২ শিক্ষাবর্ষের অপূর্ব রায়, ২০১২-১৩ শিক্ষাবর্ষের নুসরাত জাহান। চারুকলা ইনস্টিটিউটের প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের লুৎফন্নাহার লিজা।
১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে এর আগে চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তন ১৯৯৭ সালের ১০ এপ্রিল, দ্বিতীয় সমাবর্তন ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি, তৃতীয় সমাবর্তন ২০০৭ সালের ১৯ মার্চ এবং চতুর্থ সমাবর্তন ২০১০ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
এদিকে, পঞ্চম সমাবর্তন সফলভাবে আয়োজনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে সভাপতি করে ইস্টিয়ারিং কমিটি ও অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার জন্য তৎপর রয়েছে।
ক্যাম্পাসের পুরাতন খেলার মাঠে মূল সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্যান্ডেল তৈরির কাজ এগিয়ে চলছে। তাছাড়া গোটা ক্যাম্পাসকে সাজাতে বিভিন্ন কমিটি কাজ করছে। গোটা বিশ্ববিদ্যালয় এখন উৎসবমূখর।
সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্জনসহ গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বক্তব্য দেবেন। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্রেজারার খান আতিয়ার রহমান।
অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ, কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, বেসামরিক ও সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।