ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনা নিরাপত্তা বাহিনীর হাতে ২৮ সন্ত্রাসী নিহত

Link Copied!

chinআন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিম পাহাড়ি প্রদেশ জিনজিয়াঙ্গের একটি কয়লা খনিতে মরণঘাতী হামলার অভিযোগে ২৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে চীনের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর এই অভিযান প্রায় ৫৬ দিনেরও বেশি সময় ধরে চলে আসছিল। অভিযানে একজনকে আটক করা হয় এবং বাকিরা নিহত হন।
গত ১৮ই সেপ্টেম্বর জিনজিয়াঙ্গের সোগান কয়লা খনিতে সন্ত্রাসীরা হামলা করে ১৬ জনকে মেরে ফেলার পর চীনের নিরাপত্তা বাহিনী এই অভিযান শুরু করে এবং প্রায় দুই মাসব্যাপী চলতে থাকা এই অভিযানের ফলাফল এই প্রথম সরকারিভাবে জানানো হয়েছে।
জিনজিয়াঙ্গের অধিবাসীরা হচ্ছেন সংখ্যালঘু মুসলিম ইগুর সম্প্রদায় এবং সেখানে প্রায়ই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
চীনা সরকার জানিয়েছেন, বিদেশী সন্ত্রাসীরা এই এলাকার যাবতীয় হানাহানি এবং সন্ত্রাসের জন্য দায়ি। গত তিন বছরে সন্ত্রাসীদের হামলায় এখানে একশোর বেশি মানুষ মারা গেছেন।
চীনের রাজধানী বেইজিং থেকে বলা হয়, ইগুর মুসলিম সম্প্রদায়ের মেনে চলা ধর্মীয় এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের উপর নিপীড়ন করার ফলে ক্রমাগত এই সন্ত্রাসের উৎপত্তি হচ্ছে।
জিনজিয়াঙ্গের সংবাদপত্রিকা জিনজিয়াং ডেইলি জানিয়েছেন, ৫৬ দিনের একটানা যুদ্ধের পর জিনজিয়াং একটি উগ্র সন্ত্রাসীদলকে নিশ্চিহ্ন করতে সক্ষম হয়েছে। সন্ত্রাসী দলটি নিয়ন্ত্রণ করত একটি বিদেশী চরমপন্থি সংগঠন। কেবল একজন আত্মসমর্পণকারী ব্যতিত বাকি ২৮ জন খুনিকেই নির্মূল করা হয়েছে।
মার্কিন সরকারের অর্থায়নে চলা রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) বেতার মাধ্যমটি সর্বপ্রথম সেপ্টেম্বরের এই খনি হামলার খবর সম্প্রচার করেছিলেন। হামলায় প্রায় ৫০ জন মানুষ মারা গেছেন বলেও তারা জানান।
এই সপ্তাহের শুরুতে আরএফএ বেতার থেকে আরও জানানো হয়, নারী এবং শিশুসহ ৩ টি পরিবারের ১৭ জন আসামি পুলিশের অভিযানে মারা গেছেন।
চীনের সরকার খুব শক্তভাবে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করায় প্রকৃত খবর বের করা কষ্টসাধ্য।