ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেল ‘মহুয়া সুন্দরী’

Link Copied!

mahuya-sundoriবিনোদন ডেস্ক : দেশজুড়ে ৪৭টি হলে মুক্তি পেয়েছে নির্মাতা রওশন আরা নিপার চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’। আজ সকাল থেকেই মহুয়া সুন্দরী টিম রাজধানীর বিভিন্ন হলগুলোকে ঘুরে ঘুরে সিনেমা দেখছেন।
আনারকলি সিনেমা হল থেকে নির্মাতা রওশন আরা নীপা জানালেন, সকালে শোতে হলভর্তি দর্শক ছিল। বিকেলের শোতে হাউসফুল। দর্শকদের এমন রেসপন্স দেখে খুব ভালো লাগছে। এখন শ্যামলী হলে যাচ্ছি।’ তার সঙ্গে আছে ছবির নায়িকা পরিমনি, সুমিতসহ অন্যান্য কলাকুশলীরা।
‘ময়মনসিংহ গীতিকা’র জনপ্রিয় উপাখ্যান ‘মহুয়ার পালা’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হালের আলোচিত নায়িকা পরিমনি। আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।