আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও আইএস নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটি খসড়া প্রস্তাব জমা দিয়ে সংস্থার ভেটো অধিকারী দুটি দেশ ফ্রান্স ও রাশিয়া। দেশে দুটি ওই ইস্যুতে জাতিসংঘে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়। একই সঙ্গে এ বিষয়ে তারা আন্তর্জাতিক জনমতও সৃষ্টি করতে চায়।
খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই এ বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব পেশ করেছে ফ্রান্স।
বলা হচ্ছে, শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদের কৌশলের একটি অংশ।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, প্যারিস হামলায় জড়িতদের কেউ কেউ ইউরোপে শরণার্থীদের প্রবেশের সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ফ্রান্সে ঢুকে পড়েছিল।
কর্তৃপক্ষ বলছে, হামলার পরপরই তারা জানতে পেরেছে যে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ সিরিয়া থেকে গ্রিস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিল। তবে, ওই ব্যক্তি শরণার্থী ছিল কি না তা জানা যায়নি।
এদিকে, ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেলহামিদ আবাউদ পুলিশের অভিযানে মারা গেছে।
ফরাসী সরকার জানিয়েছে, প্যারিসের স্য দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত দুজনের একজন ছিল ওই ব্যক্তি।
ঘটনার পর আরোপ করা জরুরি অবস্থার মেয়াদ আরো অন্তত তিন মাস বাড়তে চলেছে ফ্রান্সে।

