ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাদকে ক্ষমতা ছাড়তে বললেন ওবামা

Link Copied!

obamaআর্ন্তজাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ওবামা এক বিবৃতিতে বলেছেন, বাশার আল আসাদ ক্ষমতা না ছাড়লে সিরিয়ার গৃহযুদ্ধ কখনওই থামানো যাবে না।
ম্যানিলায় একটি বাণিজ্যিক সম্মেলনে ওবামা বলেন, ‘আসাদ ক্ষমতায থাকলে গৃহযুদ্ধ থামানো যাবে বলে আমি মনে করি না।’
আসাদের কারণেই পুরো দেশে ভয়ানক অস্থিরতা এবং সংঘাত ছড়িয়ে পড়েছে। দিন দিন এই সহিংসতা আরো বেড়ে চলেছে। আসাদের বিদ্রোহীরা বিভিন্ন সময় আসাদ বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে হামলা চালিয়ে থাকে।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন সিরিয়ার জন্য আসাদই যোগ্য নেতা। পুতিনের সঙ্গে ওবামার সাক্ষাতের একদিন পরেই ওবামা আসাদের বিরুদ্ধে তার অভিমত ব্যক্ত করেছেন।
ওবামার মতে সিরিয়ার বেশির ভাগ নাগরিকই চায় না আসাদ ক্ষমতায় থাকুক আর এ কারণেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আসাদ ক্ষমতা হস্তান্তর করবে।
দেশটিতে আসাদের বিরোধীতা করেই দায়েস বা আইএস গড়ে উঠেছে। এই জঙ্গি সংগঠনটি বর্তমানে এত সক্রিয় হয়ে উঠেছে যে তারা সিরিয়ার বাইরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায়ই বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি আইএসের হামলায় প্যারিসে ১২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। ওই হামলার পর আইএস একটি ভিডিও বার্তায় জানিয়েছে, এবার হামলা চালানো হবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে।