আর্ন্তজাতিক ডেস্ক : দুই ফিলিস্তিনির হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তেল আবিব এবং পশ্চিম তীরের বেথলেহেমে ওই হামলা চালানো হয়েছিল।
বৃহস্পতিবার প্রথম হামলাটি চালানো হয়েছিল। তেল আবিবে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ইসরায়েলি। হামলাকারীদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার কয়েক ঘন্টা পর পশ্চিম তীরে একটি রাস্তায় গাড়ি থেকে গুলি ছোড়ে এক হামলাকারী। পরে সে গাড়িটি রাস্তার পাশে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেয়। এতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে এক আমেরিকান ইহুদি এবং এক ইসরায়েলি এবং এক ফিলিস্তিনি ছিলেন।
আল আকসা মসজিদকে কেন্দ্র করে দু’মাস ধরে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা চলছে। এসব সহিংসতায় ১৫ ইসরায়েলি এবং ৫০ জনের মত ফিলিস্তিনি নিহত হয়েছে।
অধিকাংশ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর ওপর ছুরিকাঘাত করার সময় এবং ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে গাজার পশ্চিম তীরে ও সীমান্তে বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছে।

