ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির মুখে হাসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : আগামী শনিবার মর্যাদার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফুটবলবিশ্বের সবারই প্রশ্ন, ইনজুরি কাটিয়ে মেসি কী ফিরবেন ক্লাসিকোতে? তবে বার্সা ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, দলের সঙ্গে অনুশীলনে মেসিকে বেশ প্রাণবন্তই দেখাচ্ছে। এমনকি বৃহস্পতিবার তিন বছর বয়সী ছেলে থিয়াগোকে স্কুল থেকে ফেরার পথে বেশ হাসিখুশিই দেখায় আর্জেন্টাইন অধিনায়ককে।
বৃহস্পতিবার লিওনেল মেসি ও তার বান্ধবী অ্যান্তনেলা রোকুজ্জো স্কুল থেকে তিন বছর বয়সী ছেলে থিয়াগোকে ফেরত নিতে আসেন। ছেলের সঙ্গে দারুণ সময় কাটান মেসি। স্পাইডারম্যানের পোশাক পরা ছেলেকে নিজের কাঁধে তুলে নেন আর্জেন্টাইন অধিনায়ক। কাঁধে করেই থিয়াগোকে নিজের গাড়ির দিকে নিয়ে যান এলএম টেন।
গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে লা লিগা ম্যাচের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। দীর্ঘ প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর সম্প্রতি অনুশীলনে ফিরেন তিনি। যে কারণে আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে মেসির মাঠে নামার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
লাস পালমাসের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর গত মঙ্গলবার সর্বপ্রথম বার্সেলোনার অনুশীলনে যোগ দেন লিওনেল মেসি। সেই থেকেই বার্সা শিবিরে হাসি ফিরে আসে। বৃহস্পতিবার বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, মেসি ক্লাসিকো ম্যাচে খেলবেন বলে আশা করেন।
লিওনেল মেসিকে নিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘লিওনেল মেসি এখন অনেকটাই ভালো আছে। আজ এবং আগামীকালের মধ্যে আমরা দেখবো শনিবারের ম্যাচের জন্য সে কতোটা ফিট।’
ইনিয়েস্তা আরো বলেন, ‘যদি ম্যাচের শুরু থেকেই আমরা মেসিকে পাই তবে আমাদের জয়ের ভালো সুযোগ থাকবে।  তবে আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মেসিকে দলে পাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সে খেলতে না পারে তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের স্কোয়াডে অনেক খেলোয়াড় রয়েছে।’
প্রসঙ্গত, লা লিগার ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান রিয়াল মাদ্রিদের। শনিবারের ম্যাচে জয় দিয়ে অবশ্য শীর্ষে উঠার সুযোগ রয়েছে রিয়ালের সামনে।